google-site-verification=6p8mRwXUwVaTfxvSk7JLJcMYS-4Jf50Lcm7no6YCZFs Itna Mithamoin Austagram Road ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক ভ্রমণ। - Tech bd Ochena blogger

Add

Itna Mithamoin Austagram Road ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক ভ্রমণ।


Itna Mithamoin Austagram Road ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক ভ্রমণ। 






অষ্টগ্রাম ostogram :-
অষ্টগ্রাম উপজেলা একটি হাওড় বেষ্টিত উপজেলা। যার ভৌগোলিক অবস্থান ২৪°১৬' উত্তর অক্ষাংশ এবং ৯১°০৭' পূর্ব দ্রাঘিমাংশে। অষ্টগ্রাম উপজেলার উত্তরে ইটনা উপজেলা, দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা, পূর্বে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা ও বানিয়াচং উপজেলা, পশ্চিমে বাজিতপুর উপজেলা ও নিকলী উপজেলা।https://news.google.com/publications/CAAqBwgKMJ72zwswzZHnAw


এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -

১নং দেওঘর ইউনিয়ন

২নং কাস্তুল ইউনিয়ন

৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন

৪নং বাংগালপাড়া ইউনিয়ন

৫নং কলমা ইউনিয়ন

৬নং আদমপুর ইউনিয়ন

৭নং খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন

৮নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন

প্রাচীনকাল থেকেই খুব বিখ্যাত একটি উপজেলা হিসেবে পরিচিত ছিল অষ্টগ্রাম উপজেলা। যুগে যুগে বহু জমিদারের বসবাস ছিল এখানে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা এটি। এখানকার পনিরের সুনাম সমগ্র দেশে বিরাজমান। অষ্টগ্রামে অনেক সুফি সাধকরা ইসলাম প্রচার করতে এসে এখানেই থেকে গিয়েছিলেন। মাজারের গ্রাম হিসাবেও এই উপজেলার সুনাম সর্বত্র বিরাজমান।
অষ্টগ্রাম উপজেলাটি চতুর্দিক থেকে পানি দ্বারা বেষ্টিত। তাই এর যাতায়াতের একমাত্র মাধ্যমই ছিলো জলপথ। তবে সম্প্রতি অষ্টগ্রাম টু বাজিতপুর মৌসুমি রাস্তা হওয়ায় এলাকার মানুষেরা প্রায় আট মাসই স্থলপথ ব্যবহার করতে পারে। তবে বর্ষাকালে জনপদটির একমাত্র হলো নৌকা এবং স্পিডবোট।
কিন্তু এখন অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা তিন উপজেলাকে সাবমারসিবল সড়কের মাধ্যমে যুক্ত করে দেওয়ায়, ১২ মাসই যাতায়াত করা যায়, এক উপজেলা হতে অন্য উপজেলার সাথে। তাছাড়াও কিশোরগঞ্জ সদর, ঢাকা কিংবা অন্যান্য অঞ্চলের সাথেও চলাচলের ব্যাপক সুবিধা হয়েছে অষ্টগ্রামের মানুষদের। ২০২০ সালের আগস্ট মাসে উদ্বোধন করা হয়েছে আবুরা সড়ক বা অল ওয়েদার সড়ক। এতে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যুক্ত হয়েছে পরস্পরের সঙ্গে। ইতিমধ্যে সড়কটি পরিনত হয়েছে পর্যটন কেন্দ্রে।


অষ্টগ্রামের দেখার মতো স্থান গুলো হচ্ছে :

১) হযরত মাওলানা সৈয়দ রিয়াজত উল্লাহ সাহেব (রহঃ) এঁর মাজার শরীফ। পূর্বঅষ্টগ্রাম, মোতায়েদ বাড়ি।
২) রাষ্ট্রপতি আবদুল হামিদ পার্ক।
৩) রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু।হযরত ৪) শাহ কুতুবউদ্দিন আউলিয়ার মাজার শরীফ।
৫) পূর্ব অষ্টগ্রাম মেঘলা দীঘি নামক একটি বিশাল পুকুর যার বিস্তৃতি প্রায় ১০০০ শতাংশ জমি নিয়ে।
৬) জব্বার মঞ্জিল, মধ্য অষ্টগ্রাম।


আরও বিস্তারিত জানতে ভিজিটিং করুন নিচের লিংকে :-https://ochenablogger.blogspot.com/2023/06/cattle-market.html
অষ্টগ্রাম ভ্রমন ভিডিও দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন :-
পর্ব:- ১

পর্ব:- ২

কোরবানির গরুর হাট পর্ব (১)







অনুরোধ করছি🙏🙏🙏🙏 আমার অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেইল বাটন টি ক্লিক দিয়ে রাখার জন্য।❤️💯

No comments

Powered by Blogger.

Hello AMPHTML World!